গুড় উৎসব ২০২৬ — রেজিস্ট্রেশন
🍪 গুড় উৎসব ২০২৬ — গুড়ের মানুষদের মিলন, আনন্দ, আড্ডা ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের উৎসব ❤️
গুড়কে ঘিরে যারা কাজ করি—উৎপাদক, ব্যবসায়ী, পাইকার, রিসেলার, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট পেশাজীবী—তাদের নিয়ে হতে যাচ্ছে এক আনন্দঘন মিলনমেলা “গুড় উৎসব ২০২৬”।
🗓️ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬, শনিবার
📍 ভেন্যু: নাটোর রাজবাড়ী, নাটোর সদর, রাজশাহী, বাংলাদেশ
🎟️ রেজিস্ট্রেশন ফি: মাত্র 499 টাকা
🤝 কেন এই আয়োজন?
গুড় উৎসব শুধু একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়—এটি গুড় ও ই-কমার্স খাতের উদ্যোক্তাদের মধ্যে সম্পর্ক তৈরি, ব্যবসায়িক নেটওয়ার্ক বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার একটি প্ল্যাটফর্ম।
এই আয়োজনে উদ্যোক্তারা—
✅ দেশের বিভিন্ন প্রান্তের উৎপাদক, ব্যবসায়ী, পাইকার ও রিসেলারদের সঙ্গে সরাসরি পরিচিত ও নেটওয়ার্ক তৈরি করতে পারবেন।
✅ নতুন ব্যবসায়িক পার্টনার, সরবরাহকারী, পাইকার ও ক্রেতার সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হবে।
✅ গুড়ের উৎপাদন, সংগ্রহ, পাইকারি, খুচরা ও অনলাইন বিক্রয় নিয়ে অভিজ্ঞতা ও ধারণা বিনিময়ের সুযোগ থাকবে।
✅ উদ্যোক্তারা নিজেদের পণ্য, ব্যবসা ও ব্র্যান্ড পরিচিত করার সুযোগ পাবেন।
✅ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যৌথ উদ্যোগ, ব্যবসায়িক সংযোগ ও নতুন সুযোগ তৈরির পথ তৈরি হবে।
✅ উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় ও আলোচনা করার সুযোগ থাকবে।
🎉 আয়োজনজুড়ে থাকবে
🏸 খেলাধুলা ও বিভিন্ন মজার আয়োজন
🍪 আড্ডা ও পরিচিতি পর্ব
🤝 উদ্যোক্তা নেটওয়ার্কিং
💬 ব্যবসায়িক অভিজ্ঞতা ও মতবিনিময়
🎤 সাংস্কৃতিক আয়োজন
🍽️ ভরপুর খাওয়া-দাওয়া
📸 ছবি, স্মৃতি ও আনন্দঘন মুহূর্ত
দেশের বিভিন্ন প্রান্তের গুড়ের সঙ্গে যুক্ত মানুষ ও উদ্যোক্তাদের একই জায়গায় এনে একটি শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ নেটওয়ার্ক তৈরি করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
দেশের সহস্রাধিক উদ্যোক্তার সম্মতি, উৎসাহ ও আগ্রহের ভিত্তিতে উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশন-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুড় উৎসব ২০২৬।
আপনার মূল্যবান পরামর্শ, মতামত, অংশগ্রহণ ও সহযোগিতা আমাদের এই আয়োজনকে আরও সুন্দর ও সফল করতে সহায়তা করবে।
💖 আসুন, গুড়ের উৎসবে এক হই—
সম্পর্ক তৈরি করি, নেটওয়ার্ক বাড়াই, ব্যবসার নতুন সুযোগ তৈরি করি এবং আনন্দে স্মরণীয় করে তুলি “গুড় উৎসব ২০২৬”।
🎟️ রেজিস্ট্রেশন ফি: 499 টাকা
আজই রেজিস্ট্রেশন করুন এবং যুক্ত হোন গুড়ের মানুষদের সবচেয়ে বড় মিলনমেলায়!